বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে আজ সোমবার দুপুরে বাসায় ফিরছেন।
গত মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ ভর্তি হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অসুস্থতার খবর পেয়ে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার তার সুস্থতা ও বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।


0 coment rios: