মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার পাঠানো এক শুভেচ্ছাপত্রে তিনি এই আমন্ত্রণ জানান। চিঠিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে মোদি সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান। তিনি লেখেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের মুহূর্তে তারেক রহমানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

মোদি উল্লেখ করেন, নির্বাচনী বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, এটি দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ভিশনের প্রতি জনগণের সমর্থনের বহিঃপ্রকাশ।

দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধন, সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে এগিয়ে চলেছে। উন্নয়ন অগ্রাধিকারে দুই দেশের মিল ভবিষ্যৎ সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে ভারতের।

মোদি বলেন, দ্রুত বর্ধনশীল দুটি অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ পারস্পরিক প্রবৃদ্ধির সহায়ক হতে পারে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও যৌথ সমৃদ্ধির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করা সম্ভব।

চিঠির শেষাংশে তিনি তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: