সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই দিনে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলায়ে-ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে রোববার ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রথমে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইড বিন আবিয়া সাক্ষাৎ করেন। এরপর পর্যায়ক্রমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।
কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক দ্বিপক্ষীয় বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু এসব বৈঠকে আলোচনায় আসতে পারে।


0 coment rios: