সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শরীয়তপুরে বিএনপির ক্লাবে হাতবোমা হামলা

নড়িয়া উপজেলার চাকধ বাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ নামে স্থানীয় একটি বিএনপি ক্লাবের সামনে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ক্লাব লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। একটি অবিস্ফোরিত হাতবোমাও উদ্ধার করা হয়েছে।

ভূমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা এ ঘটনাকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: