বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশিষ্ট কূটনীতিক মিস্টার চেন ওয়েই। তারা আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন।

জানা গেছে, বাংলাদেশ ও চীনের কৌশলগত, অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এ পর্যবেক্ষক দল সফরে এসেছে।

হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার ও জনগণ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: