বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না: আসিফ মাহমুদ

ভোটকারচুপি করতে দেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ সিল মেরে ভোট নিয়ে গেলে তা প্রতিরোধ করা হবে। “এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। শেষ পর্যন্ত মাঠে থাকবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো,” বলেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ১৪শ’ শহীদসহ বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই নির্বাচন সম্ভব হয়েছে। তিনি জনগণকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, “ভোট যাকেই দেন, ভোট দিতে আসবেন। নিজের ভোট দেবেন, অন্যের ভোটও নিশ্চিত করবেন। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগোনো সম্ভব হবে।” তিনি ১১ দলীয় জোট ও তাদের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান।

মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, অতীতে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তবে এবার নির্বাচন-পরবর্তী সময়ে কোনো অনিয়ম নোট করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল যেন সমতাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ নিশ্চিত হয়।

এ সময় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানান আসিফ মাহমুদ। পাশাপাশি বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে টাকা উদ্ধারের অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের পাশাপাশি পক্ষপাতের ঘটনাও দেখা যাচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: