শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, সেখানকার শিক্ষক ও কর্মচারীরা নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করবেন। আর যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র নেই, সেগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।

এর আগে, গত ১৫ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয় মাউশি। ওই নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন থেকে বিরত থাকতে হবে।

মাউশির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট চিঠির ছায়ালিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: