রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গেজেট প্রকাশের পর শপথ ঘিরে জোর প্রস্তুতি, মঙ্গলবারেই নতুন সরকার?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পরই বিজয়ীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ফলে এখন রাজনৈতিক অঙ্গনের মূল আলোচ্য বিষয়—কবে শপথ নিচ্ছেন নবনির্বাচিতরা, কবে দায়িত্ব নেবে নতুন সরকার।

শপথের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী মঙ্গলবারই হতে পারে গুরুত্বপূর্ণ দিনটি। ওই দিনই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং পরে নতুন মন্ত্রিসভার শপথ আয়োজনের প্রস্তুতি চলছে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়েই নতুন সংসদের কার্যক্রম শুরু হয়। সাধারণত প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

তবে এবারের প্রেক্ষাপটে শপথ কে পড়াবেন এবং কোন ধাপে কীভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে—তা নিয়ে কিছুটা আইনি আলোচনা তৈরি হয়েছে। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করলে ভবিষ্যতে আইনি জটিলতা দেখা দিতে পারে।

এ কারণে গেজেট প্রকাশের তিন দিন পর শপথ আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন–এর মাধ্যমে সংসদ সদস্যদের শপথ পড়ানো এবং পরে রাষ্ট্রপতির মাধ্যমে মন্ত্রিসভার শপথ সম্পন্ন করার দিকেই ঝুঁকছে সংশ্লিষ্টরা।

সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার পালাবদল সম্পন্ন হতে পারে। এখন দেখার বিষয়—চূড়ান্ত সিদ্ধান্ত কবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: