রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভরিতে ২,৬১,০৪০ টাকা: স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে টানা মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে এ দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের সরবরাহ সংকট এবং আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে এ মূল্যসমন্বয় করা হয়েছে।

নতুন দর

  • ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২,১৩,৫৭৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

সংগঠনটি আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে বলেও জানিয়েছে বাজুস।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: