শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরো রমজান মাসজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ কার্যক্রম স্থগিত থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে।
এর আগে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
সবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশের মাধ্যমে নিশ্চিত হলো—পুরো রমজান মাসজুড়ে স্কুল বন্ধই থাকছে।


0 coment rios: