শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০ দশমিক ৬৯ শতাংশ: ইসি

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

দীর্ঘ দেড় বছর পর আয়োজিত এ নির্বাচনকে গণতন্ত্রের নতুন পথচলা হিসেবে দেখছে কমিশন। বিশেষ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এ পদ্ধতিতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ১১ শতাংশ।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

ইসির পরিসংখ্যান বলছে, পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কারাগারে থাকা বন্দিরাও এই ব্যবস্থায় ভোট দেন।

২৯৯টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এবারের ভোটে আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ প্রধান দলগুলো প্রতিদ্বন্দ্বিতায় ছিল।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল আসতে শুরু করে। প্রাপ্ত ফল অনুযায়ী, ১৮৩ আসনে জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ৬৪টি আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫টি আসনে জয় পেয়েছে অন্যান্য দল। আর একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: