শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সাতক্ষীরা জেলার ৪ আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক খরা কাটিয়ে সাতক্ষীরা জেলায় রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই দলটির মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপি ও জামায়াতের দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত এগিয়ে থাকে ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই।

বিজয়ী প্রার্থীরা

  • সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): মো. ইজ্জত উল্লাহ

  • সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): মুহাদ্দিস আব্দুল খালেক

  • সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): মুহাদ্দিস রবিউল বাসার

  • সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক): জি এম নজরুল ইসলাম

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার ৬০৯টি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের এই জেলায় দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছিল স্পষ্ট উৎসাহ। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গড়া শক্ত নিরাপত্তা বলয় মাঠে ছিল।

বিজয় মিছিল নয়, শোকরানা, ফলাফল ঘোষণার পর দলীয় আমিরের নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল বা স্লোগান দিতে দেখা যায়নি। বরং বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের শোকরানা সিজদা দিতে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা ঐতিহাসিকভাবেই জামায়াতের শক্ত ঘাঁটি। ২০০১ সালের নির্বাচনেও জেলায় দলটি তিনটি আসনে জয় পেয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার তৃণমূলভিত্তিক সংগঠন, সুশৃঙ্খল প্রচারণা ও ভোটকেন্দ্রভিত্তিক সমন্বয়ের ফলেই চারটি আসনেই জয় নিশ্চিত করেছে দলটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: