জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থী গোলাম নাফিজসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ মামলার বিচারিক কার্যক্রম চলবে।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শচীন মৌলিককে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ আরও তিনটি মামলার বিচারকাজ নির্ধারিত রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। শচীন মৌলিক ছাড়াও সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে বলে জানা গেছে।


0 coment rios: