সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান

নতুন মন্ত্রীদের আবাসনের জন্য রাজধানীতে ৩৭টি বাংলো বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি জানান, মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান ও ধানমন্ডি এলাকায় এসব সরকারি বাংলো প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত আবাসনের ব্যবস্থাও করা যাবে বলে উল্লেখ করেন তিনি।

আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপাতত যমুনা ভবন এবং জাতীয় সংসদ ভবনের পেছনে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাংলো প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে যেভাবে চাহিদা জানানো হবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: