শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরা গ্রেপ্তার


নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র পরিপন্থি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামে আরেক আসামিকে গৌরিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার।

পুলিশ জানায়, কিশোরী হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: