রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন হতে পারে, জানালো বিবিসি

ঢাকা-১১ আসনে ভোট দিয়ে বিজয়ী করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম বলেন, ভোটারদের ভালোবাসা, আস্থা ও অক্লান্ত সমর্থনেই এই জয় সম্ভব হয়েছে। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি দাবি করেন, নানা হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করে জনগণ তার ওপর আস্থা রেখেছে। ভোটারদের সাহস, নিষ্ঠা ও ঐক্য গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক জানান, এগারো দলের স্থানীয় নেতাকর্মীদের পরিশ্রম, মা-বোনদের ঘরে ঘরে প্রচারণা এবং ছাত্র-যুবকদের সক্রিয় ভূমিকা এই বিজয়ে বড় অবদান রেখেছে। সবার সম্মিলিত প্রচেষ্টাকেই তিনি জয়লাভের মূল শক্তি হিসেবে তুলে ধরেন।

শিগগিরই ঢাকা-১১ এর বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আশ্বাস দেন নাহিদ। তিনি বলেন, লক্ষ্য শুধু নির্বাচনী জয় নয়; বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ একটি ঢাকা-১১ গড়ে তোলা।

একই সঙ্গে তিনি ওসমান হাদিসহ জুলাই গণহত্যার দায়ীদের বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তরুণদের ক্ষমতায়নের কথাও তুলে ধরেন তিনি।

এটি তার জীবনের প্রথম নির্বাচন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সীমিত সময়ের প্রচারণা সত্ত্বেও ভোটাররা তার প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। এই আস্থা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শেষে তিনি বলেন, এই জয়ই শেষ নয়—আগামীর পথচলায় জনগণই হবে তার প্রধান শক্তি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: