রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

জয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির বিজয়ী প্রার্থী

নির্বাচন শেষ, উত্তাপও কমেছে। এবার দেখা গেল ভিন্ন এক দৃশ্য। যশোর-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা দিতে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ী প্রার্থী অধ্যাপক গোলাম রসুল যান ধানের শীষের প্রার্থী মতিয়ার ফারাজির বাসভবনে। ঘটনাটি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।

এসময় দুই প্রার্থী কুশল বিনিময় করেন এবং মিষ্টি আদান-প্রদানের মধ্য দিয়ে সৌহার্দ্যের বার্তা দেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও গণতান্ত্রিক চর্চার জায়গায় তারা একে অপরের প্রতি সম্মান জানান।

অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর-৪ আসনের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি নির্বাচনের পর সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: