মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত আইজি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাগেরহাটের সন্তান মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে একবার তাকে চাকরিচ্যুত করা হয়। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি পুনর্বহাল হন। আবারও আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান তিনি। পরবর্তীতে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। এবার তাকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব দেওয়া হলো।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: