বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এর আগে তিনি পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)–এর মহাপরিচালকদের সঙ্গে।


এদিকে টানা দ্বিতীয় দিনের মতো এদিনও বাংলাদেশ সচিবালয়–এ যান প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।


দিনের কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: