লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপিকর্মী বদরুল আলম শ্যামলকে আটক করে যৌথ বাহিনী। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ্যানির নির্বাচনি গাড়ি থেকে টাকাসহ একজনকে আটকের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
তবে অল্প সময়ের মধ্যেই যৌথ বাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া অর্থ বদরুল আলম শ্যামলের নিজস্ব। প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


0 coment rios: