ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে তারেক রহমানের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন জাইমা রহমান।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হবে।
শেরপুর-১ আসনে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


0 coment rios: