![]() |
| সংগৃহীত ছবি |
রাজধানীতে স্কুল চলাকালীন সময় সৃষ্ট যানজট কমাতে কার্যকর সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী -এর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট এবং তা নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ সমস্যা সমাধানে দ্রুত একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে উপস্থাপনের নির্দেশ দেন।
প্রেস সচিব জানান, অনেক স্কুলে শিক্ষার্থীর তুলনায় গাড়ির সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় স্কুলের সামনে যানজট তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানে প্রায় দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি গাড়ি জড়ো হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে।
প্রধানমন্ত্রী এ পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও সৌজন্য সাক্ষাৎ করেন।





0 coment rios: