শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ সংলগ্ন নাওডোবা এলাকায় গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগে জুয়েল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা-র ওসি শাহআলম এ তথ্য নিশ্চিত করেন।
আটক জুয়েল হাওলাদার নাওডোবা এলাকার কালু বেপারীর মেরাজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নাওডোবা এলাকায় প্রতিটি গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছিলেন ওই যুবক। শনিবার বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কেন টাকা নেওয়া হচ্ছে—এমন প্রশ্ন করা হলে ওই যুবক বলেন, “কেন নিচ্ছি আপনাকে বলতে হবে? এটা শিবচর না, এটা শরীয়তপুর।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাওডোবা এলাকার অস্থায়ী বাসস্টপ থেকে জুয়েল হাওলাদারকে আটক করে পুলিশ। পরে তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি শাহআলম।


0 coment rios: