নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছান। গিয়ে দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।
প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করে। সেবাদানে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


0 coment rios: