মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে অভিনন্দন বার্তার সঙ্গে নিজের ছবি ব্যবহার করে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

রুমন বলেন, সকালে গুলশানের বাসা থেকে অফিসে আসার পথে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ব্যানারটি অপসারণ করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে একাধিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ছবিসহ অভিনন্দন বিজ্ঞাপন প্রচার করছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব বিজ্ঞাপন সরিয়ে ফেলতে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা দেখে সেটিও সরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী—এ তথ্যও জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করেন।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: