রাজধানীর পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ মার্চ) রাতে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী জানান, মিল্লাত ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি মাদক স্পটে একযোগে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী কেচিগেট’ নামে পরিচিত একটি চক্রের নিয়ন্ত্রণে এসব স্পট পরিচালিত হচ্ছিল।
অভিযানের সময় ২২ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।


0 coment rios: