![]() |
| সংগৃহীত ছবি |
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, যার সংখ্যা ৪৩টি।
গোষ্ঠীটির বক্তব্য অনুযায়ী, এর মধ্যে ২৬টি হামলা লেবাননের অভ্যন্তরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়। বাকি ১৭টি হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে।
হিজবুল্লাহ জানায়, এসব অভিযানে ইসরায়েলের চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি ব্যারাক এবং সীমান্তবর্তী চারটি নতুন চৌকি টার্গেট করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ এ তথ্য প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।





0 coment rios: