সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ । বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ হুইপ বলেন, একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলও এই কমিটিতে অংশ নেবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
তবে এ উদ্যোগ নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তাদের মতে, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়; বরং সার্বিক সংস্কার প্রয়োজন।
বিরোধীদলের দাবি, বর্তমান প্রস্তাবিত প্রক্রিয়ায় কমিটি গঠনের পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। তাই তারা ‘সংবিধান সংশোধন কমিটি’র পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি তুলেছেন।
এছাড়া বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।





0 coment rios: