বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের বিবৃতিতে অসন্তোষ, স্পষ্ট অবস্থান প্রত্যাশা ইরানের

সংগৃহীত ছবি

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ঘিরে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও পরিষ্কার হওয়া উচিত ছিল।


বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের বক্তব্যে ইরান সন্তুষ্ট নয়।


রাষ্ট্রদূতের ভাষ্য, একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি নিন্দা প্রত্যাশা করা হয়েছিল। তবে সে ধরনের অবস্থান বিবৃতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি, যা তাদের জন্য হতাশাজনক।


বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হবে কি না—এ প্রশ্নে তিনি জানান, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। তবে সুযোগ হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করা হতে পারে।


তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ এবং ওআইসি–এর সদস্য হিসেবে বাংলাদেশ ইরানের পক্ষে অবস্থান নিতে পারত। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও এ বিষয়ে নিন্দা জানিয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: