মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে দুই মামলা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী–এর বিরুদ্ধে রাজধানীর উত্তরা ও বনানী থানায় দুটি মামলা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সাংবাদিকদের তিনি বলেন, এ মামলাগুলোর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং দুপুরে আদালতে তোলা হবে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: