পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) রায়হান উদ্দিন খান–কে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে এডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিন–কে ওই শাখা থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদের–কে ডিবির তেজগাঁও বিভাগে, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহান–কে ট্রাফিক বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তার–কে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকি–কে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার অরিত সরকার–কে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।












0 coment rios: