জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী–কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা–এর সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।












0 coment rios: