ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা শবনম বুবলী–কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এখনো থামেনি, তার মধ্যেই নতুন রূপে সামনে এলেন এই অভিনেত্রী।
কিছুদিন ধরেই নিজেকে আড়ালে রেখেছিলেন বুবলী। এ নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো আবারও মা হতে চলেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
যদিও এ বিষয়ে কথা বলতে গিয়ে সরাসরি কিছুই জানাননি তিনি। ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। তার সাম্প্রতিক কিছু ছবিতে শাড়ি পরার ধরন নিয়েও আলোচনা চলছে—কেউ কেউ মনে করছেন, হয়তো তিনি কিছু আড়াল করার চেষ্টা করছেন।
এদিকে সামাজিক মাধ্যমে বৈশাখী সাজে নতুন এক ফটোশুট প্রকাশ করেছেন বুবলী। লাল-সাদা শাড়িতে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলোর মন্তব্যে যেমন প্রশংসা দেখা গেছে, তেমনি মাতৃত্ব নিয়ে প্রশ্নও উঠেছে “বেবিবাম্প কোথায়?” বা “প্রেগন্যান্সিতেও এত গ্ল্যামার কীভাবে?”—এমন মন্তব্যও করেছেন অনেকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান–কে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। তবে বর্তমানে তাদের সম্পর্কের অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।












0 coment rios: