ঐতিহ্য, গৌরব আর স্মৃতি-স্নাত প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠা দিবস ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিসিএএ) এর উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিসিএএ’র সভাপতি মীর সারফত আলী সপু। সাবেক ভিপি, ঢাকা কলেজ ছাত্র সংসদ (১৯৯০-৯১)। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম ইলিয়াস ও সৈয়দ মাজহারুল হক সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রুহুল কবির রিজভী আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমান উল্লাহ আমান, এমপি, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি, মো. ইসমাইল জবিউল্লাহ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি, ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি, মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাকারিয়া তাহের সুমন, এমপি, মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শেখ রবিউল আলম, এমপি, মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিব, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়
,মাহদী আমিন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা, মো. আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আব্দুল খালেক, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। শিক্ষা যাতে দেশের মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখে এ জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার। রাষ্ট্রপতি বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।