Global Header Bottom
বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন

বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন

বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন

রাজশাহীর বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেন বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওয়ার্ডের প্রতিটি পরিবারের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া, তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer