Global Header Bottom
কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল থেকে আটক- ৩

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল থেকে আটক- ৩

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল থেকে আটক- ৩

‎গাজীপুর মহানগরের কাশিমপুরে ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচির মশাল মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অনন্যা পাম্পের সামনে থেকে তাদের আটক করে কাশিমপুর থানা পুলিশ ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের মশাল মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আটককৃতরা হলেন— মোঃ তারেক (২৫), পিতা শাহ আলম; মোঃ আরিফ (২১), পিতা ফারুক এবং মোঃ আলিম (২৪), পিতা তোফাজ্জল। পুলিশ সূত্রে জানা যায় তারেকের বাড়ী জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় এবং আরিফ ও আলিম আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।তবে তারা ছাত্রলীগের কোন পদে আছেন তা জানা যায়নি।

‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা খালিদ হোসেন জানান ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের অনন্যা পাম্পের সামনে ছাত্রলীগের মশাল মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।তারা অগ্নিসংযোগ করে মশাল মিছিল কার্যক্রম করে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছিল।তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আজ মঙ্গলবার (এই রিপোর্ট লেখা পর্যন্ত-বিকাল-৫ টা) তাদের আদালতে পাঠানো সম্ভব হয়নি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer