Global Header Bottom
বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাঁচের বোতল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানি ইউনিয়নের খোর্দ্দবাউসা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে একটি শপিং ব্যাগে দুটি কাঁচের বোতল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বোতল দুটির ভেতরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোতল দুটি উদ্ধার  করে নিয়ে যায়।

এ ঘটনায় কে বা কারা বোতল দুটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সু-প্রভাত মন্ডল বলেন, কে বা কারা বোতলগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer