সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাঁপায় ২ যাত্রী নিহত
প্রত্যক্ষদর্শী ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রাত পৌনে আটটার দিকে বগুড়া নগরবাড়ী মহাসড়কের আরএস এলাকায় উল্লাপাড়া রেলওয়ে ওভারব্রীজ থেকে নামার সময় উত্তর পাশে উল্লাপাড়াগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার উপর দ্রুতগামী একটি ট্রাক উঠে গেলে ট্রাকের নীচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় মেলেনি। ট্রাকটি জব্দ বা সনাক্ত করা সম্ভব হয়নি।
← আগের নিবন্ধ
সরকারি নির্দেশনা উপেক্ষা ডুমুরিয়ার ইউনও'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিভাগী কমিশনারের
পরের নিবন্ধ →