Global Header Bottom
মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে নেতিবাচক প্রভাব পড়লে তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না; বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, সৌদি আরবের অস্থিতিশীলতা দেশটির শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। এতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের কর্মসংস্থান এবং ভবিষ্যতে শ্রম অভিবাসনের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বহুমুখী করতে নতুন বাজার খুঁজছে সরকার। এ জন্য বহুপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

এদিকে, ভারতের চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটি নিজেই পরিস্থিতি মোকাবিলা করবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer