Global Header Bottom
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক আয়োজন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক আয়োজন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে সাংস্কৃতিক পরিবেশনা ‘যে কবি জনতার’ আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাদদেশে রবীন্দ্রনাথের গ্রাফিতির সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্য। সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজমীর তারেক চৌধুরী। পরে বক্তব্য দেন উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর প্রতিকৃতিতে অসম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বিদ্বেষ ও সংকীর্ণতার প্রকাশ ঘটেছে। এর জবাব দিতে হবে যুক্তি, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে।

অনুষ্ঠানে উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা গান পরিবেশন করেন। পাশাপাশি সংগঠনটির নাটক বিভাগের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’-এর একটি অংশ মঞ্চস্থ করেন।

আয়োজকেরা জানান, শিল্প, সাহিত্য, সংগীত, নাটক ও কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরার পাশাপাশি রবীন্দ্রনাথের মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার আহ্বান জানাতেই এ আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer