সাবেক সেনা কর্মকর্তা মেজর হাফিজ গ্রেপ্তার
রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানাযায়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়' রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা ও বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে তাকে গ্রেপ্তারের পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আর তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা সংশ্লিষ্ট সূত্রে গেছে।
← আগের নিবন্ধ
ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার, কারাদণ্ড
পরের নিবন্ধ →