মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত


তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সকাল সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে সংসদীয় দলের প্রথম সভায় তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া ওই সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: