সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি থেকে নির্বাচিতরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়ানোর কথা ছিল। তবে শপথগ্রহণ শুরু হওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিএনপি আনুষ্ঠানিক অবস্থান নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।


0 coment rios: