রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সংসার ভাঙছে যীশুর, স্ত্রীর পোস্ট ঘিরে গুঞ্জন



দীর্ঘ দুই দশকের দাম্পত্যজীবনে কি তবে ইতি টানছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা? সম্প্রতি নীলাঞ্জনার একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে নীলাঞ্জনা লেখেন, কোনো কিছুর শেষ মানেই তার গুরুত্ব ফুরিয়ে যাওয়া নয়। বরং কখনো কখনো এর অর্থ হয়, সেখানে আর নতুন করে পাওয়ার কিছু নেই। জীবনের একটি অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।

নিজের আত্মসম্মান ও সত্তা খুঁজে পাওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, এই অভিজ্ঞতা তাকে স্বচ্ছতা ও সাহস দিয়েছে, যা সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই শেষকে তিনি সম্মানের সঙ্গেই গ্রহণ করছেন বলেও জানান।

উল্লেখ্য, গত বছর থেকেই যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রের দাবি, যীশুর ব্যক্তিগত সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের প্রায় ২০ বছরের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

বর্তমানে যীশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন বলে জানা গেছে। তাদের দুই মেয়েও মায়ের সঙ্গেই রয়েছেন। তবে আইনি বিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: