রকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশের ঘোষণা দেয়।
এর আগে, গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছিল।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিভিন্ন জেলায় মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ জানুয়ারি সারাদেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।
এই নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
ফলাফল দেখুন এখানে


0 coment rios: