রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদ ইসলাম মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডায় এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে। তার মতে, ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ এসব অপশক্তিকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: