ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে। অধিকাংশ আসনে বিজয়ের ফলে নতুন সরকারের নেতৃত্বে আসতে পারেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রী হলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। দীর্ঘ সময় ধরে দেশের সরকারপ্রধান ছিলেন নারী নেত্রীরা।
তবে মনে রাখতে হবে, এসবই বেসরকারি ফলাফল। সরকার গঠন বা নেতৃত্বের বিষয়টি চূড়ান্ত নয়—আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সর্বশেষ ১৯৮৯ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় সরকার পরিচালনায় ছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।


0 coment rios: