ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি পেয়েছেন ৫০ হাজার ৫৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।
বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নেতা–কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, নেতা–কর্মীদের শ্রম, ঘাম, কষ্ট, দোয়া ও ভালোবাসাতেই তার এই অবস্থান। এই জয় তাদেরই জয়—তাদের প্রতি তিনি অভিবাদন জানিয়েছেন।


0 coment rios: