শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বিপুল আসনে বিজয়ের পর দেশবাসীকে শুভেচ্ছা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। এতে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর মঙ্গল কামনা করা হবে।

তবে বিপুল ভোটে জয়ী হওয়ার পরও কোনো আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে দলটি। ঢাকা ও দেশের সব উপজেলা ও থানায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে দলটি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: