শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া


মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বও পালন করতে হবে।

এর আগে একই দিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।

প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তনের মাধ্যমে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রশাসনিক কাঠামোয় নতুন সমন্বয় আনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: